নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিহারে বিশেষ নিবিড় সংশোধন হওয়ার পর তা বাংলায় কার্যকর হবে কিনা সেই নিয়ে জোর জল্পনা চলছে। আর এই নিয়ে রবিবার নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করল। যদিও, এই SIR নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনো ভাবেই SIR হতে দেবেন না।
সূত্রের খবর, বিহারে SIR এর মাধ্যমে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ যাওয়ার পর থেকে বাংলায় SIR নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে এই SIR আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর এই বিষয়ে রবিবার নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত স্পষ্ট করলেন। রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'বাংলায় SIR কবে হবে তা পরে জানানো হবে। ৩ নির্বাচন কমিশনার আলোচনা করার পর সঠিক সময়ে ঘোষণা করা হবে।' তিনি আরও জানান, ভারতের নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে বাংলাসহ অন্যান্য রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ২০০২ সালে বাংলার ২৩টি জেলার মধ্যে ১১টি জেলাকে কেন্দ্র করে তৈরি SIR থেকে আর্কাইভাল তথ্য প্রকাশ করেছিল। কিন্তু বিহারে SIR চালু হওয়ার পর থেকেই বাংলায় তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন। তার অভিযোগ, SIR-এর আড়ালে বাংলায় NRC চালু করার চেষ্টা করা হচ্ছে। মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'নির্বাচনের আগে বাংলায় কোনও নতুন SIR প্রক্রিয়া আমরা চালু হতে দেব না।'
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের