নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিহারের পর এবার বাংলায় SIR শুরু হওয়া নিয়ে সাধারণের মধ্যে ব্যাপক জল্পনা ছিল। সেই বিষয়ে এবার বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বাংলায় শুরু হতে পারে শীর্ষ আদালতে জানাল কমিশন। আলোচনা ছাড়াই এই পদক্ষেপ না নেওয়ার দাবি রাজ্যের।
সূত্রের খবর , গত ৮ আগস্ট কমিশনের পক্ষ থেকে বাংলায় SIR শুরু করার জন্য চিঠি পাঠানো হয়। বুধবার সুপ্রিম কোর্টে বিহারের SIR সংক্রান্ত মামলার শুনানিতে বাংলার বিষয়টিও উঠে আসে। রাজ্যের আইনজীবী গোপালশংকর নারায়ণ প্রশ্ন তোলেন, 'রাজ্যের অনুমতি ছাড়া কি SIR করা যায়?' এবং প্রস্তুতির জন্য আরও কিছু সময় চাওয়ার আবেদন জানান।
বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানির শুরুতেই আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি কমিশনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, বিহারে SIR চলাকালীন বহু পুরনো ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। তিনি বলেন, 'আধার গ্রহণ করা হচ্ছে না, অথচ জল, বিদ্যুৎ, গ্যাস সংযোগ প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না। পাসপোর্টের কথা বলা হলেও দেশের দুই শতাংশেরও কম মানুষের কাছে এটি আছে।'
এই মামলায় সুপ্রিম কোর্ট জানায় , ডিসেম্বরের মধ্যেই বাংলায় SIR শুরু হতে পারে, তবে বিহারের মতো যেন তাড়াহুড়ো না হয়। আদালতের পরামর্শ প্রয়োজনে অন্তত ছ’মাস সময় দেওয়া উচিত।
রাজ্যের অভিযোগ, নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই প্রক্রিয়া চালু করছে। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এখনই বাংলায় কোনও কার্যকরী পদক্ষেপ হচ্ছে না, আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের