নিজস্ব প্রতিনিধি, মুম্বই - আম্বানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে ‘রিলায়্যান্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ’-এর প্রধান অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী অশোককুমার পালের বিরুদ্ধে। এই মামলায় তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এসবিআই-সহ দেশের একাধিক ব্যাঙ্ক আম্বানি গ্রুপের বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ তুলেছে। দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অনিল আম্বানি। শুক্রবার রাতে তাঁর মালিকানাধী রিলায়্যান্স পাওয়ারের এগ্জিকিউটিভ ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার অশোককে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা।
সূত্রের খবর, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে ৩০০০ কোটি টাকার বেআইনি ঋণ দেওয়া হয়েছিল অনিল অম্বানির সংস্থাকে। সেই অর্থ পাঠানো হয়েছিল বিভিন্ন শেল কোম্পানিতে। অনিল আম্বানির এই ঋণ মঞ্জুর হওয়ার আগে ব্যাঙ্কের প্রোমোটাররা মোটা টাকা 'ঘুষ' পেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। অনিল আম্বানিকে ‘ফ্রড’ হিসাবে উল্লেখ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি), ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথোরিটি, ব্যাঙ্ক অফ বরোদা এবং সিবিআই-এর দায়ের করা ২ এফআইআর-এর ভিত্তিতে অনিল আম্বানির সংস্থায় হানা দেন ইডি আধিকারিকরা। পাশাপাশি এই অভিযোগে নাম থাকা ২৫ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের