নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কর্মসংস্থান নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিতে ফের বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দেশজুড়ে ৪৭টি শহরে আয়োজিত রোজগার মেলা থেকে ৫১ হাজার যুবক-যুবতীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। এই অনুষ্ঠান থেকেই দেশের দ্রুত উন্নয়ন, বিপুল কর্মসংস্থান ও প্রযুক্তিগত অগ্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শনিবার আয়োজিত এই রোজগার মেলায় কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির বিভিন্ন দফতরে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ভারত সরকার ও বেসরকারি সংস্থাগুলি যৌথভাবে বহু ক্ষেত্রে কাজ করছে। যার ফলে বিপুল কর্মসংস্থান তৈরি হচ্ছে। তার কথায়, গ্রামের পাশাপাশি ছোট শহর ও প্রত্যন্ত এলাকাও এখন উন্নয়নের মূল স্রোতে শামিল হচ্ছে। দেশের যে কোনও প্রান্তে গেলেই সরকারি উন্নয়নমূলক কাজ চোখে পড়বে বলেও দাবি করেন তিনি।
এদিন রসিকতার সুরে মোদি বলেন, জল জীবন মিশনে এত প্লাম্বার কাজ করছেন যে শহরে দ্রুত পিএনজি সংযোগ দেওয়ার জন্য তিনি নিজেই মিস্ত্রি খুঁজে পাননি। পাশাপাশি তিনি জানান, জাহাজ নির্মাণ, সেমিকন্ডাক্টার ও AI প্রযুক্তির মতো ক্ষেত্র আগামী দিনে লক্ষ লক্ষ দক্ষ তরুণের কর্মসংস্থানের রাস্তা খুলে দেবে। নেদারল্যান্ডসের সেমিকন্ডাক্টার সংস্থা ASML-এর সঙ্গে টাটার চুক্তি, সুইডেনের সঙ্গে AI প্রযুক্তি সহযোগিতা, আমিরশাহীর সঙ্গে সুপার কম্পিউটিং চুক্তির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার দাবি, ভারত এখন গ্লোবাল পাওয়ার হাউস হয়ে উঠছে। গোটা বিশ্ব ভারতের এই উন্নয়ন যাত্রায় শামিল হতে চাইছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ' দেশের উন্নয়নের গতি এতটাই বেড়েছে যে কাজ করার লোক পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। জল জীবন মিশনে এত প্লাম্বার কাজ করছেন যে শহরে পিএনজি পরিষেবার জন্য মিস্ত্রি পাইনি। ভারত আজ প্রযুক্তি ও শিল্পের নতুন কেন্দ্র হয়ে উঠছে। জাহাজ নির্মাণ থেকে সেমিকন্ডাক্টার, সব ক্ষেত্রেই নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। আগামী দিনে স্টার্টআপ এবং আধুনিক প্রযুক্তিই দেশের যুব সমাজকে নতুন দিশা দেখাবে'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের