নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - সাতসকালে পাথর খাদানে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই ধসে পড়ে বিশাল পাথরের চাঁই। ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার অভিযান।
বেঙ্গালুরু শহর থেকে কিছুটা দূরে মাদাপাট্টানা গ্রামে অবস্থিত খাদনটি। বৃহস্পতিবার সকালে সেখানে কর্মরত চলছিল। প্রায় ১৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। তাঁরা মাটি থেকে প্রায় ৪০ ফুট নীচে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ একটি বড় পাথরের অংশ ভেঙে নীচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে একাধিক শ্রমিক তার নীচে চাপা পড়েন। ঘটনাস্থলে হইচই শুরু হয়ে যায়। খবর পেয়ে দ্রুত পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। কী কারণে এই ধস নামল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।
প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন শ্রমিক। তাঁদের দ্রুত উদ্ধার করা হয়। পরে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে। অন্য শ্রমিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মাগাডি রোডের কাছে একটি পাথর খাদানে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধসের কারণেই প্রাণহানি হয়েছে। খাদানটিতে সমস্ত নিয়ম মেনে কাজ চলছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত ও আহত শ্রমিকদের বেশিরভাগই বিহার ও কর্নাটকের বাসিন্দা। তদন্তকারীরা খাদানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। কাজের পরিবেশও পরীক্ষা করা হচ্ছে। ধসের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। এই ঘটনার পর শ্রমিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের