নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - শশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃতার পরিবারের তরফে অভিযোগ , বিয়ের পর থেকেই পণের দাবিতে মহিলার উপর প্রচণ্ড মানসিক চাপ তৈরি করা হত। ঘটনায় তরুণীর পরিবারের তরফে স্বামী ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতার নাম কার্তিশ্রী। ২০২৩ সালে গুরুপ্রসাদের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। স্বামী পেশায় জিম ট্রেনার। মৃতার পরিবারের দাবি , মেয়ের বিয়ের জন্য তাঁরা প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করেছিলেন। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতেন। গত বছরের ডিসেম্বরে বাড়ি তৈরির নাম করে গুরুপ্রসাদ প্রায় ১০ লক্ষ টাকা দাবি করেন। কোনোভাবে মেয়ের সুখের কথা ভেবে ৮ লক্ষ টাকা জোগাড় করা হয়। বাকি টাকার জন্যও চাপ দেওয়া হয়।
গত কয়েকদিন ধরে আরও বেশি করে চাপ দেওয়া হচ্ছিল ওই মহিলাকে। তাদের দাবি ছিল , যেভাবেই হোক বাকি টাকাও পরিবারকে জোগাড় করে দিতে হবে। এমনকি অপ্রীতিকর কথাও শোনানো হত তাকে। পরিবারের দাবি , লাগাতার এই অত্যাচার সহ্য করতে না পেরেই হয়তো নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মহিলা।
মেয়ের মৃত্যুর খবর পেতেই হাহাকার শুরু হয় পরিবারে। এরপরই পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা পরিবারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের