নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ভয়াবহ পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা। ডিভাইডারে ধাক্কা মেরে সোজা রেস্তোরাঁয় গিয়ে আছড়ে পড়ল একটি বিলাসবহূল চার চাকা। দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও তুমুল আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। গ্রেফতার গাড়ি চালক। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর , বৃহস্পতিবার গভীর রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্তোরাঁয় গিয়ে মারে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, চালক গাড়িটি নিয়ে ১৮ নম্বর মেইন রোড থেকে ১০০ ফিট রোডের দিকে ঝড়ের গতিতে আসছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাড়িটি নিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সোজা একটি বাইককে ধাক্কা মেরে রেস্তোরাঁয় গিয়ে আছড়ে পড়ে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী একটুর জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। গাড়ির তলায় চলে যেতে পারতেন তারা।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেস্তোরাঁ ও বাইকটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ। প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে , মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরেই এই দুর্ঘটনা। গাড়ি চালককে আটক করেছে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।বেপরোয়া ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
(ভিডিও বা সিসিটিভির সত্যতা যাচাই করেনি TV19 বাংলা)
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের