নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পর্যটকদের উৎসাহ বাড়াতে নতুন উদ্যোগ নিলো বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। নতুন বছরের উপহার হিসেবে পশুরাজকে আনার পরিকল্পনা চলছে জোরকদমে। তৈরি করা হচ্ছে এনক্লোজার। সঙ্গে পর্যটকরা করতে পারবে হাতি সাফারি। দেখা মিলবে জলহস্তির। পর্যটকদের আকৃষ্ট করতে একাধিক নয়া পরিকল্পনায় পার্ক ম্যানেজমেন্ট।

সূত্রের খবর , নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে পর্যটকদের জন্য সিংহ আনার ব্যবস্থা করছে পার্ক কর্তৃপক্ষ। তার জন্য তৈরি করা হচ্ছে উপযুক্ত খাঁচা। আগে হরিণ ও বিভিন্ন প্রজাতির পাখি দেখা যেত। রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির সাপ। তবে পর্যটকদের কৌতূহল বাড়াতে নতুন বছরে নতুন সংযোজন করা হচ্ছে। হাতি সাফারির জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে।

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানিয়েছেন ," হরিণ ও বিভিন্ন পাখি রাখা আছে, তবে সিংহ রাখার ব্যবস্থা করা হচ্ছে। উপযুক্ত প্রশিক্ষককে আনা হবে। হাতি সাফারির জন্য জায়গা তৈরি হচ্ছে। তবে জলহস্তি আনার পরিকল্পনা চলছে নতুন বছরের শুরুতে ।"
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
নিরিবিলি পরিবেশে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দ বাগোরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের