নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ২০২০ সাল থেকে দিল্লি হিংসা মামলায় এখনও জেলবন্দি রয়েছেন উমর খালিদ সহ ৯ জন। তাঁদের বিরুদ্ধে দিল্লিতে হিংসার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। উমর খালিদদের কারাবাস নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “বিচারপ্রক্রিয়া দেরি হলে জামিন দেওয়া উচিৎ!”
জয়পুরের একটি অনুষ্ঠান থেকে চন্দ্রচূড় বলেন, ‘‘আমি এখন একজন নাগরিক হিসাবে বলছি, বিচারপতি হিসাবে নয়। দোষী সাব্যস্ত হওয়ার আগে জামিন সকলের অধিকার। কারণ, আমাদের আইন নির্দোষ অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিচারে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্তই নির্দোষ। যদি কেউ ৫-৭ বছর বিচারাধীন বন্দি হিসাবে জেল খাটে আর তার পর নির্দোষ বলে প্রমাণিত হয়, তবে সেই হারানো সময়ের ক্ষতি তো পূরণ করা যাবে না।“
যদি কোনও মামলায় এই তিন ব্যতিক্রমের কোনওটিই প্রযোজ্য না-হয়, তবে জামিন দেওয়াই নিয়ম। কিন্তু সমস্যা হল, এখন জাতীয় নিরাপত্তার আইন নির্দোষের কথা বলে না। অপরাধকেই প্রাধান্য দেয়। মামলার সঙ্গে জাতীয় নিরাপত্তা সত্যিই কতটা জড়িয়ে রয়েছে, তা আদালতের যাচাই করে দেখা দরকার। দেখতে হবে, আটক করে রাখার প্রয়োজন সত্যিই আছে কি না। না হলে বছরের পর বছর মানুষ জেলে পচবে।’’
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় ষড়যন্ত্রকারী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় উমর খালিদকে। জেএনইউ-এর এই প্রাক্তন ছাত্রনেতার গ্রেফতারি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের