জানুয়ারী ০১, ২০২৬ দুপুর ০২:৩৪ IST

নতুন বছরের শুরুতে কল্পতরু উৎসব , দক্ষিণেশ্বরে পুণ্যার্থীদের ঢল

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন বছরের প্রথম দিনেই ভক্তি ,বিশ্বাসের আবহে শুরু হল ২০২৬। ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে কল্পতর উৎসবকে ঘিরে সকাল থেকেই পুণ্যার্থীদের দক্ষিণেশ্বর ভবতারীনি মায়ের মন্দিরে। ভোর হতেই বহু মানুষ পুজো ও মনস্কামনা পূরণের আশায় মন্দিরমুখী হন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১ জানুয়ারি সকাল থেকে দূরদূরান্তের বিভিন্ন জেলা ও ভিনরাজ্য থেকেও পুণ্যার্থীরা আসতে শুরু করেন। ভক্তদের সুবিধার জন্য মন্দির চত্বরে একাধিক প্রবেশ, প্রস্থান পথ নির্দিষ্ট করা হয়। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে পুজো দেন ভক্তরা।এই উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। মন্দির ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি চালানো হয় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। 

পুলিশ প্রশাসনের এক আধিকারিক জানান, "নতুন বছরের ভিড় সামলাতে আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রত্যেক পয়েন্টে পুলিশ ফোর্স রয়েছে, তার সাথে ফায়ার ফাইটিং অ্যাম্বুল্যান্স সমস্ত দিকে আমরা নজর দিয়েছি।গঙ্গার ঘাট এলাকাতেও অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।নৌ-পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রস্তুত রয়েছে, যাতে কোনওরকম অঘটন এড়ানো যায়।”

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের