6a68891434280_IMG_20260728_161026
জুলাই ২৮, ২০২৬ রাত ০৯:১৬ IST

শ্রাবণে দ্বিতীয় সপ্তাহেই বাহাড়ালে শিবলিঙ্গ প্রতিষ্ঠা , নামছে ভক্তদের ঢল

নিজস্ব প্রতিনিধি , মালদহ - শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, 'হর হর মহাদেব' ধ্বনিতে মুখর হয়ে উঠল মালদার বাহাড়াল গ্রাম। ধর্মীয় আচার, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে গ্রামের প্রাচীন বটগাছের নিচে প্রতিষ্ঠা করা হল শিবলিঙ্গ। এই উপলক্ষে কলস যাত্রা, বিশেষ পূজা, ভক্তদের জন্য অন্নকূটের আয়োজনকে ঘিরে দিনভর ছিল উৎসবের আবহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার শিবলিঙ্গ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বাহাড়াল এলাকায় বহু ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। অনুষ্ঠানের সূচনায় বাহাড়াল গ্রামের শতাধিক মহিলা ও ভক্তরা কলস যাত্রায় অংশ নেন। মাথায় পবিত্র জলভর্তি কলস নিয়ে শোভাযাত্রা গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নির্ধারিত স্থানে পৌঁছায়। এরপর পুরোহিতের উপস্থিতিতে বৈদিক রীতি মেনে পূজা-অর্চনা ও যজ্ঞের মধ্য দিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। ভক্তদের জন্য আয়োজকদের পক্ষ থেকে অন্নকূটেরও ব্যবস্থা করা হয়। ধর্মীয় এই অনুষ্ঠানকে ঘিরে বাহাড়াল গ্রামে তৈরি হয় ভক্তিময় পরিবেশ। আয়োজকদের দাবি, আগামী দিনেও এই ধর্মীয় আয়োজন আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে।

মালদহ উত্তরের মোর্চা সংগঠনের সভাপতি প্রীতম চৌধুরী বলেন, ' আজকে বাহাড়ালে আমাদের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের উদ্যোগে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হল। খুব ভালো লাগছে। আজ একটা শুভ দিন শ্রাবনের সোমবার আবার চতুর্দশী। আমি এখানে আমন্ত্রিত হিসাবে এসে খুবই আনন্দিত। যেহেতু আমরা মহাদেবের ভক্ত আমরা চাইছি নানান জায়গায় শিবলিঙ্গ বসুক, যাতে এই পবিত্র মাসে মা বোনদের জল ঢালতে সুবিধা হয়।'

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের