নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আগামী ২২ আগস্ট বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে উন্নয়নের বার্তা দিলেন তিনি। পাশাপাশি তৃণমূলকেও নিশানা করেছেন মোদি।
নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে মোদি লিখেছেন, ”কলকাতার মানুষের কাছে আসাটা সবসময় বাড়তি আনন্দের বিষয়। এই শহরের উন্নয়নে আমরা বরাবর বদ্ধপরিকর। শুক্রবার অনুষ্ঠান শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে। নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুটে নতুন মেট্রো পরিষেবা চালু হবে। এর ফলে বিমানবন্দর থেকে সবদিকের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে। পাশাপাশি তথ্য-প্রযুক্তি কেন্দ্রগুলিরও যোগাযোগও আরও ভাল হবে।”
তৃণমূলকে নিশানা করে মোদি লিখেছেন, “দিনদিন তৃণমূলের প্রতি জনরোষ বাড়ছে। তাই বঙ্গবাসী অপেক্ষা করছে বিজেপির ক্ষমতায় আসার। কারণ, তাঁরা বিশ্বাস করেন যে বিজেপি ক্ষমতায় এলেই আসল উন্নয়ন হবে।“
উল্লেখ্য, শুক্রবার বঙ্গ সফরে এসে হাওড়া মেট্রো স্টেশনের নতুন সাবওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৭.২ কিমি দীর্ঘ কোনা এক্সপ্রেসওয়ে (৬ লেন)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা করবেন তিনি। নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর মেট্রো পরিষেবা, শিয়ালদহ-এসপ্ল্যানেড বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবার শুভ উদ্বোধন করবেন মোদি।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের