নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - পাঞ্জাবে বিজেপির দলীয় কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হামলার নেপথ্যে থাকতে পারে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। গোটা ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার চণ্ডীগড়ে বিজেপির পার্টি অফিসের বাইরে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই দায় স্বীকার করে খলিস্তানি সমর্থক সুখজিন্দর সিং বব্বর। পাশাপাশি পাঞ্জাবকে ‘খালসার ভূমি’ ঘোষণা করে হুমকিও দেওয়া হয়। ঘটনার তদন্তে নামে পাঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা এবং চণ্ডীগড় পুলিশ। তদন্তে নেমে ইতিমধ্যেই ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি মূল দুই অভিযুক্তের পরিচয়ও চিহ্নিত করা হয়েছে, যাদের খোঁজে জোর তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলার নেপথ্যে এক বড় নেটওয়ার্ক কাজ করেছে। অভিযুক্তদের কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড, একটি .৩০ বোর পিস্তল এবং কার্তুজ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গোটা মডিউলটি আইএসআইয়ের নির্দেশে পরিচালিত হচ্ছিল।
ঘটনার তদন্তে উঠে এসেছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, পর্তুগাল ও জার্মানিতে বসে পাকিস্তানি হ্যান্ডলাররা এই হামলার নির্দেশ দেয়। একাধিক ‘সাব-মডিউলের' মাধ্যমে কাজ ভাগ করে দেওয়া হয়েছিল কেউ অস্ত্র জোগাড়, কেউ পরিবহণ, আবার কেউ সরাসরি হামলার দায়িত্বে ছিল।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের