নিজস্ব প্রতিনিধি, কারুর - দক্ষিণী অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। আহত ৫১। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।
শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন লিখেছেন, “আমার হৃদয় বিদীর্ণ। শোকপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যে সব ভাই-বোনেদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।“ সূত্রের খবর, রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন স্ট্যালিন। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন তিনি।
মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ও আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন স্ট্যালিন। এই ঘটনার জন্য যারা দায়ী, তাঁদের চরম শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়ের ডাকে আয়োজিত রাজনৈতিক বিজয় মিছিলে প্রায় ১০ হাজার মানুষের ভিড় জমে। অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ি শুরু হতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের