নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় - বিনা যুদ্ধে ছত্তিশগড়ে বড়সড় সাফল্য। অস্ত্র সহ আত্মসমর্পণ করলেন ৪ জন মাওবাদী। তাঁদের মোট মাথার দাম ছিল ৮ লক্ষ। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পথে আরও একধাপ এগোল ভারত।
সূত্রের খবর, শুক্রবার সুকমা জেলায় অস্ত্র সমেত আত্মসমর্পণ করেছেন ৪ জন মাওবাদী। তাঁদের মধ্যে ২ জন মহিলা। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে রয়েছেন মদকাম গঙ্গা ওরফে দাদর গঙ্গা, মাধবী বুধারি এবং সোধি রাজে। এঁদের প্রত্যেকের মাথার দাম ১ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছিল। তাঁদের কাছে ছিল একটি ইনসাস রাইফেল, সিঙ্গল লোডিং রাইফেল, পয়েন্ট থ্রি জিরো থ্রি রাইফেল, পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ রাইফেল এবং বিস্ফোরক।
বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, ‘‘মাওবাদীদের দক্ষিণ বস্তার বিভাগের কিস্তারাম এরিয়া কমিটির সদস্যরা ছত্তিশগড়ের ‘পুনা মার্গেম’ (পুনর্বাসন থেকে সামাজিক প্রকল্প) উদ্যোগের টানে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন সংশ্লিষ্ট এলাকা কমিটির সদস্য সোধি জোগা, যাঁর খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিল পুলিশ।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের