নিজস্ব প্রতিনিধি, দিল্লি – একটানা অতিভারী বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা। প্লাবিত দিল্লির একাধিক এলাকা। বাতিল করা হয়েছে কমপক্ষে ৪০ টি ট্রেন। ঘুরপথে চালানো হয়েছে ৩৪ টি ট্রেন। এমনকি জলের তলায় চলে গিয়েছে আশ্রয়শিবির। ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। গোটা দিল্লি-এনসিআর ও সংলগ্ন এলাকা জুড়ে জারি করা হয়েছে বন্যার সতর্কতা।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ পুরনো রেলওয়ে ব্রিজের কাছে যমুনার জলস্তর ২০৭.৪৮ মিটার রেকর্ড করা হয়েছে। পুরনো রেলব্রিজ অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্যায় প্লাবিত ময়ূরবিহারের কাছে নির্মিত আশ্রয়শিবির। জলমগ্ন দিল্লির প্রাচীনতম শ্মশান নিগমবোধ ঘাট। নিরাপদ তাঁবুতে স্থানান্তরিত করা হয়েছে ৮,০১৮ জনকে। ১৩ টি স্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে ২,০৩০ জনকে।
বুধবার টানা বৃষ্টি হয় দিল্লির সফদরজং, কাশ্মীর গেট, কনট প্লেস, ইন্ডিয়া গেট এবং অন্য এলাকায়। জলমগ্ন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের লাগোয়া এলাকা। দুর্যোগের জেরে বুধবার বিকেল ৫টা পর্যন্ত দিল্লি বিমানবন্দরে নামতে দেরি হয়েছে ২৭৩ টি বিমানের। দেরিতে আকাশে ওড়ে ৭৩ টি বিমান। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা