6920562838d71_1676016183_1-3
নভেম্বর ২১, ২০২৫ বিকাল ০৭:৪৪ IST

বিশ্বে সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয়? আপনার বাড়ি ভূমিকম্পপ্রবন অঞ্চলে নয় তো!

নিজস্ব প্রতিনিধি , বোলপুর - ভূমিকম্প পৃথিবীর ভূত্বকের আকস্মিক নড়াচড়া ও শক্তি নির্গমনের ফলে সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর অভ্যন্তরে টেকটোনিক প্লেটের মধ্যে সংঘর্ষের কারনে  ভূকম্পন সৃষ্টি হয়। ভূমিকম্পের প্রভাব কখনো সামান্য হলেও অনেক সময় তা জীবন, সম্পদ ও পরিকাঠামোর ব্যাপক ক্ষতি করতে পারে।

কেন ভূমিকম্প হয় - ভূমিকম্প হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো  টেকটনিক প্লেটের গতিবিধি। পৃথিবীর ভূত্বক একাধিক প্লেটে বিভক্ত, যেগুলো সবসময় ধীরে ধীরে নড়ে। এই প্লেটগুলো কখনো সংঘর্ষে লিপ্ত হয়, কখনো একটির নিচে আরেকটি ঢুকে যায়, আবার কখনো পরস্পরকে ঘষতে ঘষতে সরে যায়। এই সমস্ত গতিবিধির কারণে ভূত্বকে চাপ সৃষ্টি হয় এবং ভূত্বকের দুর্বল অংশ বা ফল্ট লাইনে সেই চাপ জমতে থাকে। যখন চাপ সহনক্ষমতার সীমা অতিক্রম করে, তখন হঠাৎ শক্তি মুক্ত হয় তখন ভূকম্পন ঘটে। এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত , মানবসৃষ্ট কার্যকলাপ (যেমন বৃহৎ বাঁধ নির্মাণ, খনি বিস্ফোরণ), এবং ভূগর্ভস্থ গ্যাস বা পানির চাপ পরিবর্তন থেকেও ক্ষুদ্র আকারের ভূমিকম্প সৃষ্টি হতে পারে। তবে বিশ্বব্যাপী অধিকাংশ ভূমিকম্পই প্লেট টেকটোনিক গতির কারণে হয়।

পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয় - বিশ্বে সবচেয়ে বেশি ভূমিকম্প ঘটে  প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত “প্যাসিফিক রিং অব ফায়ার” অঞ্চলে। পৃথিবীর মোট ভূমিকম্পের প্রায়  ৮০%  এই অঞ্চলেই ঘটে। এখানে একাধিক টেকটোনিক প্লেট যেমন—প্যাসিফিক প্লেট, ইউরেশীয় প্লেট, ফিলিপাইন প্লেট, নর্থ আমেরিকান প্লেট ইত্যাদির ধারাবাহিক সংঘর্ষ ও সরে যাওয়ার ফলে ঘন ঘন ভূকম্পন ঘটে। জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, চিলি ও আলাস্কা এই রিং অব ফায়ার অঞ্চলের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

ভারতে ভূমিকম্পপ্রবন এলাকা - ভারতও বৈশ্বিকভাবে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি, কারণ ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের সাথে সংঘর্ষে লিপ্ত। এই সংঘর্ষের ফলে হিমালয় অঞ্চল ক্রমাগত উঁচু হচ্ছে এবং সেখানে ভূমিকম্পের ঝুঁকি অত্যন্ত বেশি।

ভারতকে ভূমিকম্প ঝুঁকির ভিত্তিতে তিনটি জোনে ভাগ করা হয়েছে —

জোন ৩ ( উচ্চ ঝুঁকিপূর্ণ ) সমগ্র  উত্তর-পূর্ব ভারত (আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল) কাশ্মীর , উত্তর হিমালয় অঞ্চল 
রন অব কচ্ছ (গুজরাত) , অ্যান্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 

জোন ২(মধ্যম ঝুঁকিপূর্ণ) 

* উত্তরাখণ্ডের বড় অংশ
* হিমাচল প্রদেশের কিছু অঞ্চল
* সিকিম
* দিল্লি অঞ্চল
* উত্তর বিহারের বিস্তীর্ণ এলাকা

জোন ১  (নিম্ন ঝুঁকিপূর্ণ )

* পাঞ্জাব
* হরিয়ানা
* পশ্চিমবঙ্গের কিছু অংশ
* উত্তরপ্রদেশের কিছু অংশ
* মহারাষ্ট্রের এবং দক্ষিণ ভারতের কয়েকটি এলাকা

ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হলেও এর গতিবিধি, কারণ ও ঝুঁকিপূর্ণ এলাকার সম্পর্কে সচেতনতা বিপর্যয় মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিকভাবে রিং অব ফায়ার সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং ভারতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। সঠিক পরিকল্পনা, ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নির্মাণ এবং জনসচেতনতা এ ঝুঁকি অনেকাংশে কমাতে পারে।

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

মেঘের দেশে হারিয়ে যাওয়ার ঠিকানা বাগোরা , প্রকৃতির মাঝে মিলবে শান্তির ছোঁয়া
জুলাই ২৫, ২০২৬

নিরিবিলি পরিবেশে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দ বাগোরা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের