নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কেতন হত্যা মামলায় সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। পরচুলা বিতর্কের রেশ কাটতে না কাটতেই তদন্তে উঠে এসেছে সিয়া গোয়ালের নতুন বয়ান। এই বক্তব্য সামনে আসতেই মামলার নেপথ্যের আসল কারণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তদন্তকারীদের মতে, অভিযুক্তদের বয়ানে এখনও একাধিক অসঙ্গতি রয়েছে। ফলে রহস্য পুরোপুরি কাটেনি।
গত ১৮ জুন পুণের লোণাভলার লোহাগড় দুর্গে কেতন আগরওয়ালের মৃত্যুর ঘটনা সামনে আসে। প্রথমে সেটিকে দুর্ঘটনা বলে মনে করা হলেও পরে খুনের অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে কেতনের বাগদত্তা সিয়া গোয়াল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে। তারপর থেকেই দু'জনকে দফায় দফায় জেরা করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় বারবার বদলাচ্ছে তাঁদের বক্তব্য। সেই কারণেই প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।
'দ্য টাইমস অব ইন্ডিয়া'-র প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জেরার সময় সিয়া দাবি করেন, কেতন নিয়মিত পরচুলা ব্যবহার করতেন। বিষয়টি তাঁর পছন্দ ছিল না। তদন্তকারীরা তখন জানতে চান, তা হলে তিনি বিয়েতে রাজি হলেন কেন। উত্তরে সিয়া বলেন, পরিবারের সম্মান ও বাবা-মায়ের সামাজিক মর্যাদার কথা ভেবেই তিনি আপত্তি প্রকাশ করতে পারেননি। পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার সাহসও তাঁর ছিল না।
এরপর কেতনকে কেন হত্যা করা হল, সেই প্রশ্নও করা হয়েছিল সিয়াকে। তখন তিনি দাবি করেন, পরিবারের কাছে 'বিয়ে করব না' এই কথা বলা তাঁর পক্ষে খুব কঠিন ছিল। এমনকি তাঁর দাবি, সেই কথা জানানোর চেয়ে কেতনকে পথ থেকে সরিয়ে দেওয়াই অনেক সহজ ছিল। সিয়ার এই মন্তব্য শুনে তদন্তকারীরাও বিস্মিত হন। তাঁর বয়ান তদন্তের স্বার্থে নথিভুক্ত করা হয়েছে। জেরার সময় সিয়া আরও দাবি করেন, তিনি নাকি আগেই কেতনকে জানিয়েছিলেন যে তাঁকে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু কেতন সেই সম্পর্ক ভাঙতে রাজি ছিলেন না। সেই কারণেই তাঁকে খুনের পরিকল্পনা করা হয় বলে পুলিশের কাছে দাবি করেন সিয়া।
যদিও এই বক্তব্যের সত্যতা এখনও যাচাই করা হচ্ছে। অন্যদিকে, কেতনের বাবা বিশাল আগরওয়াল সিয়ার দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, কেতন যে পরচুলা ব্যবহার করতেন, সেই তথ্য কখনও গোপন রাখা হয়নি। বাগদানের আগেই সিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছিল। তখন কোনও আপত্তি তোলা হয়নি। তাই পরচুলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলেই দাবি তাঁর।
এদিকে সিয়ার ভাই সাহিল গোয়ালকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তে জানা গেছে, চেতন চৌধুরীর সঙ্গে সিয়ার সম্পর্কের কথা পরিবারের সকলেই জানতেন। তবে সেই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না পরিবার। সূত্রের খবর, আর্থিক অবস্থার ফারাকের কারণেই চেতনের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল সিয়ার পরিবারের। সেই কারণেই আগরওয়াল পরিবারের সঙ্গে বিয়ের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।
তদন্তকারীদের অনুমান, চেতনের কাছ থেকে সিয়াকে দূরে সরানোর উদ্দেশ্যেই এই বিয়ের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনে। কেতনকে কেন খুন করা হল, তার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। সেই উত্তর খুঁজতেই অভিযুক্তদের আরও জেরা করা হচ্ছে। তদন্তকারীদের মতে, এই মামলায় আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের