নিজস্ব প্রতিনিধি, দিল্লি – হিন্দুদের বিয়ের রীতিতে সম্পর্কের পরিপূর্ণতা পায় সিঁদুরে। কিন্তু সেই সিঁদুরই মিসিং বিয়েতে। এই আবহে সমস্যা সমাধান করল জনপ্রিয় ই-কমার্স অ্যাপ তথা কুইক-ডেলিভারি অ্যাপ Blinkit। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
সম্প্রতি দিল্লিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্তে এক সমস্যায় পড়েন নব দম্পতি পূজা ও ঋষি। রীতি মেতে বিয়ের সমস্ত অনুষ্ঠান হয়। ঠিক সিঁদুর দানের মুহূর্তে দেখা যায় মিসিং সিঁদুর কৌটো। এই পরিস্থিতিতে সমস্যার সমাধান করে Blinkit। এই কুইক-ডেলিভারি অ্যাপে অর্ডার দেওয়া হয় সিঁদুর। কিছু সময় পরই সিঁদুর নিয়ে পৌঁছন এক Blinkit কর্মী। তারপর পূজা ও ঋষির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঋষি বলছেন, “একটা ছোট্ট ব্যাপার হয়েছে। সাত পাকের পর হয় সিঁদুর দান। এ দিকে সিঁদুরটাই আমরা আনিনি।“ এরপরই Blinkit-এ অর্ডার দেওয়া হয় সিঁদুর। ঠিক ১৬ মিনিট পর বিয়ের অনুষ্ঠানে সিঁদুর পৌঁছে দেন এক Blinkit কর্মী। নেটপাড়ায় অনেকেই বলছেন, “এদের বিয়েকে রোমান্স বা আন্ডারস্ট্যাডিং নয়, পূর্ণতা দিল কুইক-ডেলিভারি অ্যাপ।“ আবার কেউ বলছেন, “এটাই ব্লিঙ্কইটের সেরা বিজ্ঞাপন। কোম্পানির এটাকেই প্রচার করা উচিত।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের