নিজস্ব প্রতিনিধি , গুরুগ্রাম - ডেটিং অ্যাপে আলাপের পরই কয়েক মাসের মধ্যে লিভ ইনে থাকার সিদ্ধান্ত। এরপর বিয়ে নিয়ে কথা কাটাকাটি হতেই ১৯ বছরের। লিভ ইন সঙ্গীকে নির্মম অত্যাচার চালান যুবক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগও উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গুরুগ্রামে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তরুণী।
সূত্রের খবর , অভিযুক্তের নাম শিভম। বয়স আনুমানিক ১৯। নির্যাতিতা তরুণী গুরুগ্রামের একটি কলেজে বায়োটেকনোলজির ছাত্রী। গত বছরের সেপ্টেম্বর মাসে একটি ডেটিং অ্যাপে শিভমের সঙ্গে তার আলাপ হয়। এর কয়েকমাস পরে তারা সেক্টর ৬৯-এ একসঙ্গে থাকা শুরু করেন। তাদের পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চলছিল। অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি এই যুগলের মধ্যে বিয়ে নিয়ে কথা কাটাকাটি শুরু হতেই বচসা চরম আকার নেয়।এরপরেই তরুণীকে শারীরিক ভাবে নির্যাতন করে শিভম। অভিযোগ , গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই যুবক।
নির্যাতনের পর প্রথমে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণীকে। এরপর সেখান থেকে তাকে প্রথমে AIIMS ও পরে দিল্লির অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণীর পরিবার। শিভমের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ এনেছে তিনি।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে , ঘটনার পর হাউহাউ করে কাঁদতে কাঁদতে মাকে ফোন করেছিলেন তরুণী। টানা তিন দিন ধরে নির্যাতনের শিকার হন ওই তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণও করা হয় তরুণীকে। ওই তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের