নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - মানুষের জন্য বরাদ্দ ব্লাড ব্যাংকে পশুর রক্ত। হায়দরাবাদে কাচিগুডা এলাকায় এক এক্সপোর্ট-ইমপোর্ট ফার্মে তল্লাশি চালানোর সময় ঘটনাটি প্রকাশ্যে আসে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদে। ঘটনার তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশ।হায়দরাবাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুঙ্গে।
সূত্রের খবর , বেশ কয়েকদিন ধরেই এই বিষয়ে চর্চা শুরু হয়। এক্সপোর্ট-ইমপোর্ট ফার্মে অভিযান চালায় কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিক সহ হায়দরাবাদ পুলিশ। সেখানে গিয়ে চক্ষু চড়কগাছ হয় সকলের। দেখা যায় ব্লাড ব্যাংক ভরে রয়েছে পশুর রক্তে। সেই রক্তের পরিমাণ প্রায় ১০০০ লিটার। ফার্মে অভিযান চালিয়ে কয়েকটি অটোক্লেভ মেশিন, ল্যামিনার এয়ার ফ্লো ইউনিট, ১১০টি ভর্তি রক্তের ব্যাগসহ প্রায় ৬০টি খালি রক্তের ব্যাগ উদ্ধার করেছেন তদন্তকারীরা।
ঘটনার পর থেকেই পলাতক ফার্মের মালিক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ফার্ম থেকে দেশের কোথাও রক্ত পাঠানো হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। শরীরে যদি পশুর রক্ত গেলে কঠিন অসুখসহ মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের। সেক্ষেত্রে অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের