নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ – ফের ভয়াবহ হামলার মুখে পড়ল দেশের অন্যতম আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এই সেমি-হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশে। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের বেশ কয়েকটি কামরার কাচ। ওই ট্রেনের মধ্যেই ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। গোটা ঘটনার তদন্ত শুরু করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৩টে ২০ মিনিট নাগাদ উত্তরপ্রদেশের বারাণসী থেকে মিরাটের মাঝে হরদৌ জেলার কাছে। বারাণসী থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে করে দিল্লি যাচ্ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অভিযোগ, হরদৌ জেলা পেরোনোর সময়ই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে বেশ কয়েকজন। ট্রেনের সি৪ কামরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
খবর পেয়েই ঘটনাস্থলে যান রেল পুলিশ ও আরপিএফ-এর উচ্চপদস্থ কর্তারা। রেলওয়ে আইনের ১৫৩ ধারায় মামলা (নং ৫৫/২০২৬) দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর সার্কেল অফিসার জানিয়েছেন, কোতোয়ালি দেহাত এলাকার বালোখার গেটের কাছে কাঞ্জার বসতিতে ৮ থেকে ১৩ বছর বয়সী একদল কিশোর ক্রিকেট খেলছিল। তারাই ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছিল বলে অনুমান করা হচ্ছে। যদিও নেপথ্যে অন্য কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের