নিজস্ব প্রতিনিধি , সিকিম - পাহাড়ি অঞ্চলে তুষারপাত , ভূমিধসের জেরে পর্যটকদের আটকে পড়ার ঘটনা নতুন নয়। উত্তর সিকিমেও তেমনই অবস্থা। সিদ্যনির্মিত ব্রিজের একাংশ ভেঙে পড়ায় লাচেনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এরপর গত কয়েকদিন ধরেই চলছে তুষারপাত। এমতাবস্থায় লাচেনে আটকে প্রায় ৮০০ পর্যটক। উদ্ধারকাজে নেমেছে সেনারা। জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
উত্তর সিকিমের লাচেনে তাড়ামচু এলাকায় সম্প্রতি একটি সেতু তৈরি করা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে তার উদ্বোধন হয়। এই সেতুর মাধ্যমে সিকিমের পার্বত্য এলাকায় পর্যটকসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াত কিছুটা সুগম হয়েছিল। যেই ব্রিজের একাংশ ভেঙে ঝুলতে থাকে। এই পরিস্থিতিতে আটকে পড়েছিলেন পর্যটকরা।
শুধু তাই নয় , সিকিমের আবহাওয়া অত্যন্ত খারাপ। অবিরাম বৃষ্টি পাশাপাশি চলছে তুষারপাত। তারামচুতে চুংথাং-লাচেন সড়কপথের একাংশে ভূমিধস দেখা যায়। লাচেন-সহ আশপাশ এলাকায় অন্তত আটশো পর্যটক আটকে পড়েছেন। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। নামানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস। এছাড়াও ভারত-তিব্বত বর্ডার পুলিশ, বর্ডার রোডস অর্গানাইজেশন ও পুলিশও উদ্ধারে নেমেছে।
রবিবার ভোরে অবিরাম বৃষ্টির জেরে তারামচুতে চুংথাং-লাচেন সড়ক ভূমিধসে তলিয়ে যাওয়ায় ওই পর্যটকরা আটকা পড়েন। সড়কটি পুরোপুরি বন্ধ করা হয়েছে। লাচেনের দিকে যাওয়া পর্যটকদের ডনকিয়ালা-লাচুং পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সোমবার সকালে তাদের ঘুরপথে লাচেন, ডংকিয়া-লা, লাচুং হয়ে গ্যাংটকে নামিয়ে আনার অভিযান শুরু হয়েছে। যদিও আবহাওয়া ভীষণই প্রতিকূল। প্রশাসনের তরফে সকলকে শান্ত থাকার আশ্বাস দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সকলকে উদ্ধার করা হবে বলে আশ্বাস প্রশাসনের।
বিঃদ্রঃ - হেল্পলাইন নম্বর
৯৯০৭৯৫৬৭০৫ ০৩৫৯২২৮১০০৭
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের