নিজস্ব প্রতিনিধি , শিমলা - দিনদুপুরে পাহাড়ধসে চাপা পড়ে মৃত্যু হল এক গাড়িতে থাকা ১৩ জনের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হিমাচল প্রদেশে। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তৎপর হয়েছে পুলিশ ও প্রশাসন। শুরু হয়েছে জোরকদমে উদ্ধারকাজ। এখন নজর ধসপ্রবণ ওই রাস্তার পরিস্থিতির দিকে।
শুক্রবার চম্বা জেলার পাঙ্গি উপত্যকায় দুর্ঘটনাটি ঘটে। কিল্লার-উদয়পুর রোডের কাদু নালার কাছে বিপর্যয় নামে। গাড়িটিতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। সেটি লাহুল-স্পিতির উদয়পুর থেকে পাঙ্গির দিকে যাচ্ছিল। পথেই আচমকা পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। বিশাল পাথর গাড়ির উপর আছড়ে পড়ে। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় বাহনটি। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছে ৬ মাসের একটি শিশুও।
পুলিশ জানায়, বাকি ২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির জেরে কয়েক দিন রাস্তা বন্ধ ছিল। শুক্রবার সকালেই ফের যান চলাচল শুরু হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই নামে এই বিপর্যয়। বর্ষাকালে কিল্লার-উদয়পুর রোড অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বহু জায়গাই ধসপ্রবণ। আবহাওয়া দফতর আগেই সতর্কবার্তা দিয়েছিল। ধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছিল। তবুও এড়ানো গেল না ভয়াবহ দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরের দিকে হঠাৎ বড় বড় পাথর গড়িয়ে নামতে শুরু করে। কয়েক সেকেন্ডেই বদলে যায় পুরো দৃশ্য। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়িটি। বিশাল পাথরের নীচে চাপা পড়ে সেটি। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। পৌঁছে যায় উদ্ধারকারী দলও। ভারী পাথর সরানোর কাজ শুরু হয়। গাড়ি কেটে একে একে মৃতদেহ বের করা হয়। দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার অভিযান। দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ধসের কারণও তদন্ত করছে প্রশাসন।
ভারমৌর-পাঙ্গির বিধায়ক জনক রাজ বলেন, 'চম্বার পাঙ্গি উপত্যকায় অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে'।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের