নিজস্ব প্রতিনিধি, কেরল - ৪ দিনের কেরল সফরে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার বড়সড় বিপত্তির সম্মুখীন তাঁর হেলিকপ্টার। অবতরণের সময় ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। দুর্ঘটনার জেরে কোনও চোট পাননি রাষ্ট্রপতি।
সূত্রের খবর, এদিন সকালে ঘটনাটি ঘটেছে কেরলের প্রামাদম স্টেডিয়ামে। শবরীমালা মন্দিরে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন রাষ্ট্রপতি। অবতরণের সময় ধসে পড়ে হেলিপ্যাডের একাংশ। অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত দমকল ও পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে হেলিকপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সহ একাধিক মন্ত্রী।
ট্রাভাঙ্কর দেবস্বম বোর্ডের (টিডিবি) কর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শবরীমালা সফরের জন্য সমস্ত ব্যবস্থা সম্পন্ন হয়েছে। স্বামী আয়প্পান রোড এবং ঐতিহ্যবাহী ট্রেকিং পথ দিয়ে পাঁচটি গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্সের কনভয়ে সান্নিধানম পৌঁছাবেন তিনি। মন্দির দর্শনের পর রাষ্ট্রপতি ফিরে যাবেন তিরুঅনন্তপুরমে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের