নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বুধবার একই ছবি ইন্ডিগোর। সংস্থার সিইও-কে তলব করেছে ডিজিসিএ। টানা ৮ দিন ধরে ইন্ডিগোর বিমান বিভ্রাটে বেজায় চটেছে দিল্লি হাইকোর্ট। প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রও। গোটা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে ব্যাখ্যা করেছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
বিচারপতি গেদেলা প্রশ্ন তোলেন, “যদি কোনও সঙ্কট থাকে, তাহলে অন্যান্য বিমান সংস্থাগুলি কীভাবে তার সুবিধা নিল? কীভাবে বিমান ভাড়া ৪-৫ হাজার টাকা থেকে ৩৫,০০০-৩৯,০০০ পর্যন্ত উঠে গেল? কে দায়ী? বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের হয়রানি নিয়ে শুধু প্রশ্ন নয়। প্রশ্ন হলো অর্থনীতির ক্ষতি।“ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছহে দিল্লি হাইকোর্ট।
সূত্রের খবর, বুধবারই ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে তলব করেছে সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল বা ডিজিসিএ। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ তাঁকে বিমান পরিষেবার সমস্ত তথ্য সহ উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে ইকোনমি ক্লাসে সাধারণত ভাড়া ৭-৮ হাজার টাকা। সমস্যার জেরে বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার থেকে ১ লক্ষ টাকা। কলকাতা থেকে দিল্লির ভাড়া ৬-৭ হাজার। এখন তা ২৫-৮৪ হাজার। কলকাতা-মুম্বইয়ের সাধারণত ভাড়া ৭-৮ হাজার। বর্তমানে ভাড়া পৌঁছেছে ২৫-৪৮ হাজার টাকা।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা