নিজস্ব প্রতিনিধি , দিল্লি – ট্রাম্পের শুল্কবাণে ‘রক্তাক্ত’ হয়েছে ভারতের শেয়ার বাজার। বিরাট ধস নেমেছে সেনসেক্স এবং নিফটিতে। এই পরিস্থিতিতে গর্জে উঠলেন যোগগুরু বাবা রামদেব। তাঁর দাবি, “অবিলম্বে মার্কিন পণ্য বয়কট করতে হবে।“
রামদেব বলেন, “ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, তা ভারতীয় নাগরিকদের একটি রাজনৈতিক গুণ্ডামি এবং স্বৈরাচার হিসেবে দেখা উচিত। এই কারণে সমস্ত মার্কিন পণ্যগুলিকেও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা উচিত। আমেরিকান কোম্পানি ও ব্র্যান্ডগুলিকে সম্পূর্ণভাবে বয়কট করা হোক।“
যোগগুরু আরও বলেন, “পেপসি, কোকা-কোলা, সাবওয়ে, কেএফসি বা ম্যাকডোনাল্ডসের কাউন্টারে যেন একজনও ভারতীয়কে দেখতে না পাওয়া যায়। ঠিক এমনই বিশাল বয়কট হওয়া উচিত। যদি এমনটা হয়, তাহলে আমেরিকায় এক চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তখন আমেরিকার মুদ্রাস্ফীতি এমনভাবে বাড়বে যে ট্রাম্প নিজেই এই শুল্ক প্রত্যাহার করতে বাধ্য হবেন। ভারতের বিরুদ্ধে গিয়ে ট্রাম্প একটি বড় ভুল করেছেন।"
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাজার খোলার ১ ঘণ্টার মধ্যেই একধাক্কায় সেনসেক্স প্রায় ৬০০ পয়েন্ট নেমে গিয়েছে। ৮০ হাজার ৩০০ পয়েন্টের আশেপাশে ট্রেড করতে থাকে সেনসেক্স। ঠিক তেমনই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি নেমে গিয়েছে ৫০ পয়েন্ট। ২৪ হাজার ৫৮০ পয়েন্টের আশেপাশে ট্রেড করা শুরু করে। শুধু তাই নয়, ১৬ টি গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে ১৪ টিতেই লোকসান চলছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের