নিজস্ব প্রতিনিধি , অন্ধ্রপ্রদেশ - দীর্ঘ বিরতির পর কডপা জেলায় আবারও করোনা সংক্রমণ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। কোভিডে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি নতুন করে ৪ জনের শরীরেও ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। স্বাস্থ্য দফতর আতঙ্ক নয়, বরং সচেতন থাকার পরামর্শ দিয়েছে।
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আরটি-পিসিআর পরীক্ষায় ৪ জনের করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের শারীরিক সমস্যা খুবই সামান্য হওয়ায় বাড়িতেই আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপর একজনের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। টিকার প্রয়োজনীয় ডোজ নেওয়ার পরেও সংক্রমণ হওয়ায় চিকিৎসকদের নজরে এসেছে ব্রেকথ্রু ইনফেকশনের বিষয়টি।
মৃত দুই রোগীর শরীরে আগে থেকেই একাধিক জটিল অসুখ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। একজনের বয়স ৬০ বছর, অন্যজনের বয়স ৪৩ বছর। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে করোনার প্রভাব আগের তুলনায় অনেক কম আছে।তবে ডায়াবিটিস, হৃদরোগ, কিডনির সমস্যা, ফুসফুসের অসুখ, স্থূলতা বা ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগ থাকলে ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে।
সতর্ক থাকতে যা করবেন -
- নিয়মিত সাবান জল দিয়ে হাত ধুতে হবে বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
- সর্দি, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ থাকলে বা ভিড় এলাকায় গেলে মাস্ক ব্যবহার করা জরুরি।
- জ্বর, কাশি বা গলা ব্যথা দেখা দিলে বাড়িতে আলাদা থাকতে হবে, হাঁচি কাশির সময় মুখ নাক ঢেকে রাখতে হবে।
- ঘরে পর্যাপ্ত হাওয়া চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
- প্রবীণ বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ বাড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের