নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ভোট গণনার প্রতিটি রাউন্ডে বদলে যাচ্ছে রাজ্যের রাজনৈতিক ছবির রূপরেখা। সকাল থেকেই গণনা কেন্দ্রগুলিতে বাড়ছে উত্তেজনা আর কৌতূহল। বিশেষ করে তারকা প্রার্থীদের কেন্দ্র ঘিরে নজর রয়েছে সর্বত্র। শাসক আর বিরোধী দুই শিবিরের মধ্যে লড়াই কার্যত হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছেছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী কিছু কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূল একাধিক আসনে কড়া প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেছে। ফলে চূড়ান্ত ফল নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

শিবপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষ প্রাথমিক গণনার পর এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে শ্যামপুরে তৃণমূল প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন। গণনার অগ্রগতিতে সেই ব্যবধান আরও স্পষ্ট হয়েছে। করিমপুর কেন্দ্রে সোহম চক্রবর্তীর অবস্থান শক্তিশালী বলে ইঙ্গিত মিলছে। যেখানে তিনি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। একইসঙ্গে বরানগর আর যাদবপুর কেন্দ্রেও লড়াই তীব্র। যেখানে তারকা প্রার্থীদের ভাগ্য শেষ পর্যন্ত কয়েকটি রাউন্ডের উপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।

সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। যদিও তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র প্রথম দিকের রাউন্ডে এগিয়ে থাকলেও পরে ব্যবধান কমতে থাকে। বারাকপুর কেন্দ্রেও চিত্র অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যেখানে রাজ চক্রবর্তী আর বিরোধী শিবিরের প্রার্থীর মধ্যে সমান টক্কর চলছে। শেষ কয়েক দফার গণনা পর্যন্ত ফলাফল যে কোনও দিকে ঘুরে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ফলে পুরো রাজ্যই এখন চূড়ান্ত ফলের অপেক্ষায় রয়েছে।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ২২ বছরের এই অভিনেত্রী
ছোটপর্দায় নতুন ধারাবাহিকের ভিড়
এখন শুধু অভিনেতা নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবেও আলোচনার কেন্দ্রবিন্দুতে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...