নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - নিট পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা ঘিরে চলা ছাত্র আন্দোলনের আবহে বলিউডের একাধিক তারকার নীরবতা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সেই তালিকায় শাহরুখ খানের নামও উঠে আসে। তার নামে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছিল তিনি আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন। পরে সেটি ভুয়ো বলে জানা যায়। এরপর থেকেই অনেক নেটিজেন প্রশ্ন তুলতে শুরু করেন, কেন তিনি এখনও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলছেন না।

এই বিতর্কের মধ্যেই লন্ডনে শাহরুখ খানের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খানের সঙ্গে তাকে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায়। হুডি, সানগ্লাস পরে তিনি ক্যামেরায় ধরা দেন। এই ছবি ভাইরাল হওয়ার পর অনেকে দাবি করেন, আন্দোলনের সময়ে বিদেশে সময় কাটানোর কারণে তাকে আরও বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেন, দেশের গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে শাহরুখের মতো প্রভাবশালী তারকার বক্তব্য আশা করেছিলেন তারা। কেউ লেখেন, তার নিজেরও সন্তান রয়েছে, তাই শিক্ষার্থীদের উদ্বেগ নিয়ে অন্তত কয়েকটি কথা বলা উচিত ছিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমালোচনা করেছেন। তবে শাহরুখ খান এখনও এ বিষয়ে কিছু বলেননি।

উল্লেখ্য, শাহরুখ খান সম্প্রতি তার আসন্ন ছবি ‘কিং’এর শুটিংয়ের কাজেও ব্যস্ত ছিলেন এবং সেই সূত্রেই লন্ডনে গিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভাইরাল হওয়া ছবিগুলিও সেই সফরের সময়ের বলে মনে করা হচ্ছে। তবে তিনি ছাত্র আন্দোলন বা সংশ্লিষ্ট বিতর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য না করায়, বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের