নিজস্ব প্রতিনিধি, পাটনা – মাত্র ২৬ সেকেন্ডের সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ করেছে এনডিএ। ভুরি ভুরি বিহারের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন নীতীশ কুমার, জেপি নাড্ডা, চিরাগ পাসওয়ানরা। এই আবহে নীতীশ কুমার কি ছায়ামানব? খোঁচা কংগ্রেসের বিহার নির্বাচনের পর্যবেক্ষক অশোক গেহলটের।
অশোক গেহলট বলেন, “মাত্র ২৬ সেকেন্ডের ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান। সংবাদমাধ্যমের বন্ধুরা আমাকে বলছিলেন, এই প্রথমবার ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে ২৬ সেকেন্ডের প্রেস কনফারেন্স দেখলেন তাঁরা। এনডিএর উচিত ছিল সাংবাদিক সম্মেলনটা ২০ বছরের রিপোর্ট কার্ড দিয়ে শুরু করা। কিন্তু এনডিএ গণতন্ত্রে বিশ্বাস করে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবই দিতে চাইল না ওরা। রিপোর্ট কার্ড দেওয়ার মতো পরিস্থিতি নেই ওদের।“
নীতীশকে খোঁচা দিয়ে কংগ্রেসের বিহার নির্বাচনের পর্যবেক্ষক বলেন, “সাংবাদিকদের প্রশ্ন কেন নিলেন না? নীতীশ কুমার কি কথা বলার মতো পরিস্থিতিতেও নেই?” উল্লেখ্য, ইস্তেহারে বলা হয়েছে, ফের ক্ষমতায় এলে ১ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার। মহিলাদের স্বনির্ভর করার জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে।
১ কোটি সরকারি চাকরি দেওয়া হবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে কৃষকদের বছরে ৯ হাজার টাকা করে সাহায্য করা হবে। এনডিএ সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ, রাজ্যকে শিল্পোন্নত করতে ৫০ লক্ষ কোটির বিনিয়োগ, রাজ্যে ৩৬ হাজার কিলোমিটার দীর্ঘ ৭টা এক্সপ্রেসওয়ে তৈরি, চার শহরে মেট্রো এবং তিনটি বিমানবন্দর তৈরি করা হবে।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা