নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় - একটা সময় ছত্তিশগড় ছিল লাল সন্ত্রাসের আঁতুড়ঘর। ফের বড়সড় সাফল্য সেই ছত্তিশগড়ে। কোনও রক্তপাত ছাড়াই আত্মসমর্পণ করলেন ৫১ জন মাওবাদী। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই পথে আরও একধাপ এগোল ভারত।
সূত্রের খবর, যে ৫১ জন আত্মসমর্পণ করেছেন, তাঁদের মধ্যে ২০ জনের সম্মিলিতভাবে মাথার দাম ছিল ৬৬ লক্ষ টাকা। এর মধ্যে ৯ জন মহিলা। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ মাওবাদী সংগঠন পিএলজিএ-র (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) ব্যাটালিয়ন নম্বর ১ এবং কোম্পানি নম্বর ১, ২ এবং ৫-এর পাঁচজন সদস্য, এরিয়া কমিটি এবং প্লাটুনের সাতজন সদস্য, এলওএস গ্রুপের তিনজন সদস্য, একজন মিলিশিয়া প্লাটুন কমান্ডার, ১৪ জন মিলিশিয়া প্লাটুন সদস্য এবং ২০ জন নিম্ন-স্তরের সদস্য।
উল্লেখ্য, ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। চলতি বছরের জানুয়ারি থেকে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে সাড়ে চারশোরও বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে। আত্মসমর্পণ করেছেন প্রায় ৩০০-র বেশি মাওবাদী। মাওবাদকে নির্মূল করতে নামানো হয়েছে প্রায় ৩ হাজার আধাসেনা, প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনী।
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের