নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন ডিসি - মরুভূমির বুকে রহস্য ,নিজেরাই জায়গা বদলাচ্ছে বিশাল পাথর। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই এক রহস্য লুকিয়ে আছে পৃথিবীর বুকে। বছরের পর বছর ধরে এই ঘটনা ঘিরে ধোঁয়াশা কাটাতে বার্থ হয়েছেন বহু বিজ্ঞানী। মরুভূমির নিঃশব্দ বুকে হঠাৎই জায়গা বদলায় বিশাল পাথর। তাহলে কিভাবে সম্ভব এই অবিশ্বাস্যকর ঘটনা ?
এই রহস্যের খোঁজ মেলে Death Valley National Park এর Racetrack Playa এলাকায়। এখানে দেখা যায় ,বড় বড় পাথর নিজেরাই ধীরে ধীরে মাটির উপর সরে যাচ্ছে আর পিছনে রেখে যাচ্ছে লম্বা দাগ। প্রথমদিকে এই ঘটনাকে ঘিরে নানা গুজব ছড়ায় , কেউ বলেন অলৌকিক শক্তি ,কেউ বা প্রাকৃতিক ঘটনা। পাথর গুলো প্রতি বছর নড়াচড়া করে না সাধারণত কয়েক বছর পর পর নির্দিষ্ট আবহাওয়ায় এটি ঘটে। এই চলমান পাথর গুলি প্রকৃতির এক অনন্য আর বৈজ্ঞানিক রহস্য যা মরুভূমির শান্ত পরিবেশে বিস্ময়কর দৃশ্য তৈরি করে।
তবে দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা জানান , এর পিছনে রয়েছে প্রকৃতিরই খেলা। শীতকালে মরুভূমিতে জমে যাওয়া পাতলা বরফের চাদর,আর তিব্র বাতাস যা পাথর গুলোকে নরম মাটির উপর থেকে স্লাইড করে নিয়ে যায়। বরফ গলে পাথরের নিচে তৈরি হয় পিচ্ছিল স্তর , আর সেই সুযোগেই বাতাস ধীরে ধীরে এগিয়ে দেয় পাথর গুলোকে। তবে পুরো ঘটনাটি এত ধীর গতিতে ঘটে যে খালি চোখে তা ধরা পরে না ,ফলে রহস্য আরও গভীর হয়ে ওঠে। আজও এই ' চলমান পাথর ' বিশ্বের অন্যতম অবাক করা প্রাকৃতিক রহস্য হিসেবে পরিচিত।
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের