নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বিহারে বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে বিরোধী জোটের। ফের সরকার গঠন করছে এনডিএ। এরপরই ফাটল দেখা দিয়েছে ইন্ডিয়া জোটের অন্দরে। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে শরিক দলগুলি।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দাবি, দাবি অনুযায়ী আসন ছাড়া হয়নি তাঁদের। উদ্ধব সেনা শিবিরের বক্তব্য, একা বিজেপিকে হারানোর ক্ষমতা নেই কংগ্রেসের। একপাক্ষিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে কংগ্রেসের প্রদেশ নেতারা। কোথায় জোটে লড়া হবে, কোথায় একা লড়বে, সবটাই ঠিক করছে নিজেরা। অন্যদিকে আবার কংগ্রেসের কিছু নেতাও নাকি স্বীকার করেছেন, বিহারের ফলাফল দলের ভাবমূর্তিকে বড়সড় ধাক্কা দিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছরে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। বিহারের রাজনীতিতে ইতিহাস তৈরি করলেন তিনি। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান। নীতীশ কুমারের পরনে ছিল সাদা পাঞ্জাবির ওপরে নীল রংয়ের কোট।
এদিন শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিও, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের