নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ - ‘বিষাক্ত’ কফ সিরাপ আতঙ্ক দেশজুড়ে। রাতারাতি বিকল হয়ে যাচ্ছে শিশুদের কিডনি। মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ শিশুর। ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’। এবার মুখ খুললেন ধৃত চিকিৎসক ডঃ প্রবীণ সোনি।
ধৃত চিকিৎসক ডঃ প্রবীণ সোনি বলেন, “গত ১৫ বছর ধরে এই ওষুধ আমি প্রেসক্রাইব করে আসছি। আগে এরকম কোনও ঘটনা ঘটেনি।“ সূত্রের খবর, শনিবার ড. সোনি, কফ সিরাপটির নির্মাতা স্রিসান ফার্মাসিউটিক্যালের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তদন্তে জানা যায়, ড. সোনি প্রেসক্রিপশনে কফ সিরাপ ‘কোল্ডরিফ’ খাওয়ার কথা লিখেছিলেন।
শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ২ বছরের কম বয়সি শিশুদের কফ সিরাপ দেওয়া যাবে না। ৫ বছরের কম বা তার বেশি বয়সি শিশুদের এই ধরণের ওষুধ খাওয়ানো যাবে। তবে তা চিকিৎসকের প্রয়োজনীয় পরামর্শ নিয়েই করতে হবে। সঠিক ডোজ ব্যবহার করার সঙ্গে ওষুধটি সঠিক কাজ করছে কি না, সে দিকেও নজর রাখতে হবে। ওই ওষুধের সঙ্গে রোগীর অন্য কোনও ওষুধ চলছে কি না, তাও খেয়াল রাখতে হবে। এই চিঠি পাঠিয়েছেন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য অধিকর্তাকে ডিজিএইচএস সুনীতা শর্মা।
সূত্রের খবর, প্রথমে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দেয় শিশুদের শরীরে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কিছু ওষুধ দেন। সেগুলি খাওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুরা। তবে কয়েকদিন পর আচমকা তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুরা। একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায়।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে চিকিৎসকরা যে ওষুধ দিয়েছিলেন, তার মধ্যে কফ সিরাপ ছিল। ইতিমধ্যেই ১৯ টি ব্যাচের কফ সিরাপ বিক্রি নিষিদ্ধ করেছে রাজস্থান সরকার। কফ সিরাপ নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাতে। প্রাইভেট চিকিৎসকদের বারণ করে দেওয়া হয়েছে শিশুদের চিকিৎসা করতে। জ্বর হলেই অসুস্থ শিশুর সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের