6a562e0764fdd_Gallery_1784032517892
জুলাই ১৪, ২০২৬ বিকাল ০৬:০৯ IST

দেশে সততার কোনও দাম নেই! মোদিকে বার্তা সোনমের, বিরোধীদের ভূমিকাতেও প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সম্প্রতি খবরের শিরোনামে রয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। রাজধানী দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব-সহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশের রাজনৈতিক মহলকে নিয়ে করা মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে শুরু হয় আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও ওঠে। সেই ইস্যুতেই গত ১৭ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম। এই আবহে এক সাক্ষাৎকারে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ক্ষমতাসীন শিবিরের তরফে কোনও যোগাযোগ করা হয়েছে কি না। উত্তরে তিনি জানান, এখনও পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ যোগাযোগ করেনি। তবে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও স্পষ্ট করেন।

লাদাখের এই সমাজকর্মীর বক্তব্য, এই বিষয়ে কোনও পদক্ষেপ না হলে শুধু শাসকদল নয়, অন্যান্য রাজনৈতিক শক্তিকেও দায় নিতে হবে। তাঁর অভিযোগ, দেশের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে বহু দলই কার্যত নীরব। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানালে তবেই পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলেও মনে করেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে বার্তা দিয়ে বলেন, একগুঁয়ে মনোভাব ছেড়ে জনগণের মতামত শোনা প্রয়োজন। মানুষের কথা গুরুত্ব পেলে দীর্ঘমেয়াদে তার সুফল মিলবে বলেও উল্লেখ করেন।

একজন মন্ত্রীর পদত্যাগে পুরো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সম্ভব কি না, সেই বিষয়েও প্রতিক্রিয়া জানান সোনম। তাঁর মতে, এতে সব সমস্যার সমাধান হবে না। তবে দায়বদ্ধতার সংস্কৃতি গড়ে উঠতে পারে। তিনি বলেন, প্রশাসনের মধ্যে জবাবদিহির অভাব তৈরি হলে ভুল সিদ্ধান্তের পুনরাবৃত্তি চলতেই থাকবে। তাঁর কথায়, শিক্ষাক্ষেত্রের অনিয়ম শুধু পড়াশোনার জগতের সমস্যা নয়। এর প্রভাব পড়বে গোটা দেশের উপর। প্রশ্নফাঁস বা দুর্নীতির জেরে অযোগ্য ব্যক্তি গুরুত্বপূর্ণ পেশায় ঢুকে পড়লে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াংচুক। তাঁর কথায়, সততার মূল্য ক্রমশ কমছে। নানা ক্ষেত্রে অসাধু প্রবণতা মাথাচাড়া দিচ্ছে। এমনকি পরীক্ষার প্রশ্নপত্র থেকে নির্বাচন পর্যন্ত স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলেও অভিযোগ তাঁর। এই প্রবণতা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। উল্লেখযোগ্যভাবে, টানা ১৭ দিনের অবস্থান কর্মসূচির পরেও কোনও শীর্ষ রাজনৈতিক নেতাকে অনশনমঞ্চে দেখা যায়নি। বিভিন্ন রাজনৈতিক শিবির মৌখিক সমর্থন জানালেও সক্রিয় উপস্থিতি চোখে পড়েনি। সেই বিষয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের