নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বৃহস্পতিবার দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। দিল্লির ভারত মণ্ডপমে তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ক্রমতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে বাংলার দুই খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইআইটি খড়গপুর। সেরা কলেজের তালিকায় প্রথম দশে রয়েছে কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেনেটারি কলেজ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের প্রকাশিত তালিকা অনুযায়ী, নবম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সার্বিকভাবে ষষ্ঠ স্থানে আইআইটি খড়গপুর রয়েছে। তবে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের তালিকায় পঞ্চম স্থানে, আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে তৃতীয় এবং রিসার্চ সংস্থার তালিকায় পঞ্চম স্থানে নোভেশন ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। সেরা কলেজের তালিকায় ৬ নম্বরে কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেনেটারি কলেজ ও ৮ নম্বরে সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে।
এখানেই শেষ নয়। প্রকাশিত তালিকা অনুযায়ী - আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। সেরা আইন কলেজের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস। ম্যানেজমেন্ট কলেজের র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এক কথায় জাতীয়স্তরে বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির শুধুই জয়জয়কার।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের