নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বললেন পুতিন। মোদি জানিয়েছেন, ভারত শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সব ধরনের উদ্যোগকে সমর্থন করবে।
সূত্রের খবর, প্রায় ৩ বছর ধরে চলমান রাশিয়া - ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে চলেছে। ভারত বরাবরই বলে এসেছে, এই যুদ্ধের অবসান শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। এই প্রেক্ষিতে সম্প্রতি আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের পর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পুতিনের মধ্যে ফোনালাপ হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, পুতিনের সঙ্গে এই ফোনালাপে মোদি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন এবং ভারত পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত।
ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়েও আলোচনা করেন। বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় হয়। উভয়েই ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হন।
আলাপচারিতার পর প্রধানমন্ত্রী মোদি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ' আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনকে ধন্যবাদ ফোন কল এবং আলাস্কায় রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ভারত সর্বদা ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং আমরা এই বিষয়ে সব প্রচেষ্টাকেই সমর্থন করি।' তিনি আরও জানান, 'আগামী দিনগুলিতে আমাদের অব্যাহত আলোচনার অপেক্ষায় রয়েছি।'
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের