নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ধোঁয়াশার চাদরে মোড়া দিল্লি। ধূলিকণার পরিমাণ এতই বেশি যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে দিল্লিবাসীর। কৃত্রিম বৃষ্টির প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। রবিবার সকালে দিল্লির বাতাসের গুণমান সূচক বা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ (একিউআই) ৩৯১। যা ‘খুব উদ্বেগজনক’।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা CPCB-র তথ্য অনুযায়ী, দিল্লির কিছু জায়গায় একিউআই-এর মাত্রা ৪০০ ছাড়িয়েছে। বাওয়ানায় ৪৩৬, বুরারি এবং আলিপুরে যথাক্রমে ৪৩০ এবং ৪১৪, আনন্দ বিহার ও অশোক বিহারে ৪১৬, নয়ডায় ৩৯২, গ্রেটার নয়ডায় ৩৬৫, গুরুগ্রামে ২৫৪।
একিউআই ০-৫০ -এর মধ্যে থাকলে তা ‘ভালো’, ৫১-১০০ থাকেল ‘সন্তোষজনক’, ১০১-২০০ থাকলে ‘মাঝারি’, ২০১-৩০০ থাকলে ‘উদ্বেগজনক’, ৩০১-৪০০ থাকলে ‘খুব উদ্বেগজনক’ এবং ৪০১-৫০০ থাকলে ‘ভয়ানক’ বলে বিবেচিত হয়।
উল্লেখ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’-এর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দিল্লির বাইরে রেজিস্ট্রেশন হওয়া সমস্ত বাণিজ্যিক পণ্যবাহী যানবাহন যা BS-VI নির্গমন মান পূরণ করতে পারবে না, সেই সব যানবাহন দিল্লিতে প্রবেশ নিষিদ্ধ। তবে ইলেকট্রিক গাড়ির প্রবেশে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে BS-IV ডিজেলবাহী যানকে।
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের