নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মহিলাদের দুর্বলতার সুযোগ নিয়ে জ্যোতিষীদের ধর্ষণের ঘটনা নতুন নয়। এবার মহারাষ্ট্রের নাসিকে তেমনই অভিযোগ উঠল অশোক খারাত নামের এক জ্যোতিষীর বিরুদ্ধে। সেই ধর্ষকের সঙ্গে মহিলা কমিশনের প্রধান রূপালী চাকাঙ্কারের ঘনিষ্ঠতা নিয়ে এবার শোরগোল তুঙ্গে মহারাষ্ট্রে। প্রতিবাদ জানিয়ে মহিলা কমিশনের প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন সকলে।
বেশ কয়েকটি ছবিতে ধর্ষণে অভিযুক্ত জ্যোতিষীর সঙ্গে ঘনিষ্ঠতা চোখে পড়েছে রূপালীর। এমনকী কোনও ছবিতে রূপা ছাতাও ধরেছে অভিযুক্তের মাথাতেও। একসঙ্গে একাধিক ছবিতে দেখা গেছে দু'জনকে। যদিও মহারাষ্ট্রের স্বরাষ্টমন্ত্রকের প্রতিমন্ত্রী যোগেশ কদমের দাবি, রূপালি অশোকের ট্রাস্টের সদস্য। তবে রূপা ছাড়াও অশোকের সঙ্গে একাধিক রাজনীতিবিদ সহ উচ্চপদস্থ ব্যক্তিদের মেলমেশা রয়েছে বলেও অভিযোগ।
মহারাষ্ট্রের স্বরাষ্টমন্ত্রকের প্রতিমন্ত্রী যোগেশ কদম বলেছেন , "আসলে এই দু'টি বিষয় ভিন্ন। যৌন নির্যাতনের বিষয়টি বর্তমানে তদন্তাধীন। এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। ট্রাস্টি হিসেবে তার ভূমিকার ক্ষেত্রে যদি কোনও বেআইনি কার্যকলাপ থাকে তবে সেটাও খতিয়ে দেখা হবে।
অশোকের বিরুদ্ধে অভিযোগ , পারিবারিক সমাধানের নাম করে মহিলাদের মাদক দ্রব্য খাইয়ে ধর্ষণ করতেন। সবটাই রেকর্ড হযত ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরায়। পুলিশ তল্লাশি চালিয়ে একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে। তার ভিতরে নাকি ৫৮ জন মহিলার সঙ্গে জ্যোতিষীর কুকর্ম ধরা পড়েছে। ইতিমধ্যেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের