নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজধানীতে বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন বহু যাত্রী। দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই আকাসা এয়ারের বিমানে আচমকাই ধাক্কা মারল উলটো দিক থেকে আসা স্পাইসজেটের একটি উড়ান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দিল্লি থেকে হায়দ্রাবাদগামী আকাসা এয়ারের বিমানটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে ছিল এবং তাতে যাত্রী ও বিমানকর্মীরা উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় হঠাৎই স্পাইসজেটের একটি বিমান এসে সেটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি বিমানেরই কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্পাইসজেট বিমানের ডানদিকের ডানায় বড়সড় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, আকাসা বিমানের দিকনির্ণায়ক যন্ত্র ভেঙে গিয়েছে। তবে সবচেয়ে স্বস্তির খবর, এই দুর্ঘটনায় কোনও যাত্রী বা কর্মীর শারীরিক ক্ষতি হয়নি। দ্রুত ব্যবস্থা নিয়ে সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থারও আয়োজন করে আকাসা এয়ার। অন্যদিকে স্পাইসজেট জানিয়েছে, যে বিমানটি এই দুর্ঘটনায় জড়িত, সেটিকে আপাতত উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের