নিজস্ব প্রতিনিধি, ফরিদাবাদ – এখনও দিল্লি বিস্ফোরণের দগদগে ক্ষত রয়েছে ১৪০ কোটি ভারতবাসীর মনে। দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড উমর উন নবিকে সাহায্যের অভিযোগে গ্রেফতার করা হল আরও ১ জনকে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA.
সূত্রের খবর, ধৃতের নাম সোয়েব। ফরিদাবাদের ধাউজের বাসিন্দা। মেডিকেল কলেজের একজন ওয়ার্ড বয়। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দিল্লি বিস্ফোরণকাণ্ডের আগে উমর উন নবির থাকার ব্যবস্থা করেছিল সোয়েব। পাশাপাশি তাঁর চাহিদা মতো সরঞ্জামও সরবরাহ করেছিল অভিযুক্ত। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত কোনও সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত মুজাম্মিল শাকিলকে সঙ্গে নিয়ে সোয়েবের বাড়িতে গিয়েছিল NIA-এর একটি দল। সোয়েবের বাড়িতে একটি গ্রাইন্ডার এবং একটি বহনযোগ্য চুল্লি মজুত করেছিল মুজাম্মিল। দিল্লি বিস্ফোরণকাণ্ডকে ‘হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম’ বলে অভিহিত করেছেন তদন্তকারীরা।
গত ১০ নভেম্বর সন্ধ্যা ৬.৫২ মিনিট নাগাদ দিল্লি বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ১৩ জনের। আহত কমপক্ষে ২০ জন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরিদাবাদের আল-ফালাহ্ মেডিকেল কলেজের আদিল আহমেদ রাথর, মুজাফ্ফর আহমেদ, মুজাম্মিল শাকিল, শাহীন সইদ সহ ১৩ জন চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের