নিজস্ব প্রতিনিধি, দিল্লি – নিজের বাসভবনেই হামলার মুখে পড়েন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এরপরই তাঁকে জেড-ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়। এবার তাঁর হামলাকারীকে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনার পর দিল্লিবাসীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, বুধবার সকালে নিজের বাসভবনে আমজনতার সমস্যার কথা শুনছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তখনই ভিড়ের মধ্যে থেকে উঠে এসে তাঁর গালে সপাটে চড় মারেন এক বক্তি। তাঁর চুলের মুঠি ধরে টান দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। তড়িঘড়ি পরিস্থিতির সামাল দেন দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।
অভিযুক্তকে পাকড়াও করে তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অভিযুক্ত রাজেশভাই খিমজি সাকরিয়া (৪০)। গুজরাতের রাজকোটের বাসিন্দা। বুধবার গভীর রাতে অভিযুক্তকে বিচারকের সামনে হাজির করে দিল্লি পুলিশ। গোটা ঘটনা বিচার বিবেচনা করে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, সিআরপিএফের বিশেষ ভিআইপি সিকিউরিটি গ্রুপ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। ২২-২৫ জন সশস্ত্র কমান্ডো পাহারায় থাকবেন। বাসভবনে যারা আসবেন তাঁদের উপর কড়া নজরদারি চালানো হবে। জনসভা বা জনসভায় পুরুষ ও মহিলা পিএসও মোতায়েন থাকবেন। আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হবে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের