নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজধানীর রাজনৈতিক মহলে জোর জল্পনা। NDA-এর বৈঠকে আমন্ত্রণ পেল NCPI-এর সাংসদরা। তার আগেই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বঙ্গভবনে তাদের বৈঠকের সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা। মঙ্গলবারের বৈঠক ঘিরে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
মঙ্গলবার দুপুর ১টায় দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে NCPI- এর সাংসদদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের কথা জানিয়ে দলের সাংসদ শতাব্দী রায় বলেন, মুখ্যমন্ত্রী সকল সাংসদের মতামত শুনতে চান এবং এতদিন যেসব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করা সম্ভব হয়নি, সেগুলিও এবার তুলে ধরার সুযোগ মিলবে। দলীয় অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে শতাব্দী রায়ের দাবি, 'আমরা নিয়ম মেনেই করেছি। মনে হয় না নিয়মের বাইরে গিয়ে কিছু হয়নি। আমার মনে হয় নির্বাচন কমিশনের তরফে একটা কাগজ আসবে। সবশেষে সিদ্ধান্ত স্পিকার নেবেন। ওই কাগজের জন্য মনে হয় অপেক্ষা করছে।'
এদিকে একই দিনে এনডিএর বৈঠকেও আমন্ত্রণ পেয়েছে এনসিপিআই। দলের মুখ্যসচেতক কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, দলের সাংসদরা ওই বৈঠকে যোগ দেবেন। ফলে একদিনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং এনডিএর বৈঠকে অংশগ্রহণ এই দুই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মঙ্গলবারের বৈঠকগুলি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের