নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সরকারি প্রকল্পের জন্য খুঁড়ে রাখা গর্তে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। এই মর্মান্তিক দুর্ঘটনায় তোলপাড় রাজধানী। বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঠিকাদার।
সূত্রের খবর, ধৃতের নাম রাজেশ প্রজাপতি। দিল্লি জল বোর্ডের সাব-কন্ট্রাক্টর। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে দিল্লির জনকপুরী এলাকায়। মৃতের নাম কমল। একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন তিনি। ওই এলাকায় কিছু কাজের জন্য গভীর গর্ত খুঁড়ে রেখেছিল দিল্লির জল বোর্ড।
শুক্রবার সেই গর্তেই পড়ে থাকতে দেখা যায় কমলের দেহ। পড়ে ছিল তাঁর বাইকটিও। হেলমেট গ্লাভস পরে সতর্কতার সঙ্গে ড্রাইভিং করলেও যে মৃত্যুফাঁদে পড়তে হবে আন্দাজই করতে পারেননি। ঘটনার ১০ মিনিট আগেই বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু এরপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অস্থির হতে শুরু করেন পরিবারের সদস্যরা। কমলের খোঁজে অন্তত ১২টি থানায় ঘুরেছেন তারা।
ফোনের নেটওয়ার্কের অবস্থান দেখেও কমল কোথায় রয়েছেন সেটা জানা যায়নি সারারাত। অবশেষে সকাল সাড়ে সাতটা নাগাদ গর্তে পড়ে থাকা অবস্থায় পাওয়া কমলের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান বাইক চালাতে গিয়েই মূলত বুঝতে পারেননি গর্ত রয়েছে। বিজেপি সরকারকে নিশানা করে একের পর এক খারাপ মন্তব্য ধেয়ে আসছে। চলাচলের রাস্তায় গর্তের নামে দীর্ঘদিন ধরে কেন এই মৃত্যুফাঁদ করে রাখা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুঙ্গে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের