নিজস্ব প্রতিনিধি , দিল্লি - একের পর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের জরুরি বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে এই বৈঠকের পরেই নির্ধারিত হতে চলেছে NCPI এর ভবিষ্যৎ এবং আগামী দিনের বাংলার রাজনৈতিক সমীকরণ।
মঙ্গলবার সকাল থেকেই রাজধানী দিল্লিতে রাজনৈতিক ব্যস্ততা ছিল তুঙ্গে। প্রথমে NDA-এর বৈঠকে যোগ দেন তৃণমূলের বিক্ষুব্ধ শিবির তথা NCPI এর সাংসদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রথম সারিতে বসতে দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে। তবে এই বৈঠকে অনুপস্থিত ছিলেন NCPI এর তিন সংখ্যালঘু সাংসদ, যা নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দেয়। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৃথকভাবে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরই তিনি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।
রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল NCPI-এর সাংগঠনিক ভবিষ্যৎ এবং বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের পরবর্তী রাজনৈতিক অবস্থান। সুনীল বনসলের ভূমিকাও এই প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূল থেকে বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সাংসদের পৃথক রাজনৈতিক অবস্থান নেওয়ার প্রক্রিয়ায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই রাজনৈতিক মহলের ধারণা।
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের