6a6765b9b243c_Gallery_1785160907843
জুলাই ২৭, ২০২৬ বিকাল ০৭:৩৭ IST

ডিপফেকে নাম জড়িয়ে ভুয়ো প্রচার! মেটা-এক্সের বিরুদ্ধে আইনি লড়াইয়ে গডকরী

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ই২০ পেট্রল প্রকল্পকে ঘিরে নতুন বিতর্ক সামনে এল। নিজের নামে ডিপফেক ভিডিও ও AI-তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ তুললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকরী। এই অভিযোগে মেটা, গুগল এলএলসি, এক্স-সহ একাধিক সমাজমাধ্যম সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে বম্বে হাই কোর্ট। আদালতের এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নিতিন গডকরী দীর্ঘদিন ধরেই ইথানল মিশ্রিত পেট্রল বা ই২০ ব্যবহারের পক্ষে সওয়াল করে আসছেন। সেই অবস্থানকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, এই নীতির সঙ্গে তাঁর পরিবারের ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে রয়েছে। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। জানা গেছে, তাঁর ছেলেদের ইথানল সংক্রান্ত ব্যবসা রয়েছে। সেই বিষয়টিকেই সামনে এনে ডিপফেক ভিডিও বানানো হচ্ছে। এআই-তৈরি কনটেন্টও ছড়ানো হচ্ছে। এমনই অভিযোগ করেন গডকরী।

এরপর তিনি বম্বে হাই কোর্টে লিভ পিটিশন দায়ের করেন। কারণ, এই কনটেন্ট শুধু মুম্বইতেই সীমাবদ্ধ নয়। দেশের নানা প্রান্তে তা দেখা ও শেয়ার হয়েছে। আদালতে গডকরীর আইনজীবী সন্দীপ এস লাড্ডা জানান, ই২০ নীতির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তবুও ব্যক্তিগতভাবে গডকরীকেই নিশানা করা হচ্ছে। এই যুক্তি শুনেই বিচারপতি অভয় আহুজা মামলা করার অনুমতি দেন। এর আগে প্রায় দু'সপ্তাহ আগে নাগপুর সাইবার থানায় ৪ নেটপ্রভাবীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।

স্থানীয় বিজেপি নেতা শিশির ত্রিপাঠীর অভিযোগ ছিল, ওই চারজন ই২০ প্রকল্পের সঙ্গে গডকরীর নাম জুড়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। এফআইআরে নাম রয়েছে ইউটিউবার মণীশ কাশ্যপের। রয়েছে 'দেশি বয়েজ' নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। অভিযুক্তদের তালিকায় রয়েছেন নেটপ্রভাবী হর্ষিত রাঠী ও আঙ্কলিশ ইনভাটিও।

উল্লেখ্য, কেন্দ্রের ইথানল ব্লেন্ডিং কর্মসূচি অনুযায়ী পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানো হয়। এই জ্বালানিকেই ই২০ বলা হয়। সম্প্রতি ই২২, ই২৫, ই২৭, ই৩০ জ্বালানির ক্ষেত্রেও নতুন নীতিগত সুবিধা ঘোষণা করেছে কেন্দ্র। তবে ই২০-এর বেশি ইথানল মেশানোর কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এমনটাই জানিয়েছে কেন্দ্র। এদিকে ই২০ ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যাওয়ার অভিযোগও উঠেছে। সেই প্রসঙ্গে গডকরী বলেন, সাধারণ চালকের পক্ষে সঠিক মাইলেজ মাপা সম্ভব নয়। এ ক্ষেত্রে অনুমোদিত ডিলারদের তথ্যের উপরই নির্ভর করা উচিত।

গডকরীর আইনজীবী সন্দীপ এস লাড্ডা আদালতে বলেন, 'ইথানল মিশ্রিত পেট্রল সংক্রান্ত নীতিনির্ধারণ কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে হয়। তবুও আমার মক্কেলকে লক্ষ্য করে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে। AI-তৈরি বিভ্রান্তিকর কনটেন্টও প্রকাশ করা হচ্ছে। এই কনটেন্ট মুম্বই-সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে। তাই এই মামলার শুনানি বম্বে হাই কোর্টেই হওয়া উচিত'।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের