নিউজ ডেস্ক - দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির মুখে অক্ষয় কুমারের বহুল আলোচিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের শর্ত আরোপ করা হয়েছে। জানা গিয়েছে, মোট ১৪টি সংশোধনের নির্দেশ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। এর মধ্যে রয়েছে কয়েকটি দৃশ্য সম্পূর্ণ বাদ দেওয়া, সংলাপ পরিবর্তন এবং কিছু ভিজ্যুয়াল উপাদানে কাটছাঁট।

সিবিএফসি সূত্রে খবর, ছবির একটি প্রায় ১০ সেকেন্ডের দৃশ্য পুরোপুরি মুছে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি অভিনেত্রী দিশা পাটানি ও জ্যাকলিন ফার্নান্ডেজের বিকিনি পরিহিত কিছু দৃশ্য এবং তাদের শরীরের নির্দিষ্ট অংশকে কেন্দ্র করে ধারণ করা ক্লোজ় শটগুলিকেও আপত্তিকর বলে চিহ্নিত করা হয়েছে। সেন্সর বোর্ডের দাবি, এই ধরনের উপস্থাপনা অশালীনতার পর্যায়ে পড়তে পারে। এছাড়াও ছবির একটি অশোভন অঙ্গভঙ্গির দৃশ্য বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শুধু দৃশ্য নয়, ছবির একাধিক সংলাপ নিয়েও আপত্তি তুলেছে বোর্ড। বর্ণবিদ্বেষ উসকে দিতে পারে এমন মন্তব্য, সামরিক বাহিনীর নির্দিষ্ট রেজিমেন্টের উল্লেখ এবং কিছু বিতর্কিত শব্দ ব্যবহারে সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। ‘কালো হয়ে জন্মেছে, সে তো কয়লা’ সংলাপের পরিবর্তে নতুন সংলাপ ব্যবহারের নির্দেশ এসেছে। একইভাবে ‘ইজ্জত লে লো’, ‘গোর্খা রেজিমেন্ট’ এবং ‘পানি অফ কাশ্মীর’-এর মতো শব্দবন্ধও পরিবর্তন বা বাদ দিতে বলা হয়েছে। এমনকি সাবটাইটেলেও ‘জেনারেল’-এর বদলে ‘অফিসার’ বা ‘স্যার’ ব্যবহারের পরামর্শ দিয়েছে সিবিএফসি।

সব ধরনের সংশোধন কার্যকর করার পরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পাবে বলে জানানো হয়েছে। গত কয়েক বছরে অক্ষয় কুমারের একাধিক ছবি মুক্তি পেলেও বক্স অফিসে বড় সাফল্য আসেনি। সেই কারণে নির্মাতাদের আশা, অ্যাকশন ও কমেডিতে ভরপুর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ দর্শকদের মন জয় করে অভিনেতার জন্য চলতি বছরে বড় প্রত্যাবর্তনের পথ খুলে দিতে পারে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এ বছর প্রথম জন্মদিন উদ্যাপন করলেন ‘তলপতি’ বিজয়। ৫২ বছরে পা দেওয়া এই অভিনেতা-রাজনীতিবিদকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নানা প্রান্তের অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করে অনুরাগীদের নজর কেড়েছেন।
পাকিস্তানে একসময় নিষিদ্ধ হওয়া একটি বহুল আলোচিত নাটকের কাহিনি এবার বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক রাজকুমার সন্তোষী।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে নতুন বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধতা বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মেলানোর বার্তা সেতারবাদকের
বিহারের বেলসান্ড গ্রামে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিনেতার দাদা
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল