নিউজ ডেস্ক - শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল, আর সেই প্রত্যাশার প্রতিফলন দেখা গেল প্রথম দিনের আয়েই। ট্রেড বিশ্লেষকদের ধারণার চেয়েও বেশি ব্যবসা করে ছবিটি বছরের অন্যতম সফল ওপেনিংগুলির মধ্যে জায়গা করে নিয়েছে।

মুক্তির আগে ছবিটির জন্য প্রায় '১.৬ লক্ষ টিকিটের অগ্রিম বুকিং' হয়েছিল, যার মাধ্যমে সংগ্রহ হয়েছিল প্রায় ৫.৫৭ কোটি টাকা'। সেই তথ্যের ভিত্তিতে প্রথম দিনের আয় ১০ থেকে ১২ কোটির মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হলেও বাস্তবে ছবিটি ১৩.৫০ কোটি টাকা আয় করে সকল হিসাবকে ছাপিয়ে যায়। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শোগুলিতে দর্শকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছিল বলে জানা গিয়েছে।

এই সাফল্যের ফলে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত মূল ছবি ‘ককটেল’-এর প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ককটেল ২’। সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টি অভিনীত সেই ছবি মুক্তির দিনে ১০.৯৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। তুলনামূলকভাবে নতুন ছবির ১৩.৫০ কোটির ওপেনিং প্রমাণ করে যে ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তা এখনও দর্শকদের মধ্যে অটুট রয়েছে।

দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি। বিদেশের বিভিন্ন বাজার থেকে প্রায় '৪ কোটি টাকা' আয় করেছে ‘ককটেল ২’। ফলে প্রথম দিনের শেষে ছবিটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২০.২০ কোটি টাকা । এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে শুধু ভারতেই নয়, বিদেশেও ছবিটি দর্শকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

ট্রেড মহলের মতে, ছবির জনপ্রিয় গান, তারকা কাস্ট এবং নতুন জুটির রসায়ন দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে বড় ভূমিকা নিয়েছে। পাশাপাশি সপ্তাহান্তের সুবিধাও ছবির আয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রথম দিনের পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্লেষকদের একাংশের ধারণা, রবিবারের মধ্যে ৫০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা রয়েছে ‘ককটেল ২’-এর, যা ছবিটির জন্য আরও বড় সাফল্যের রাস্তা খুলে দিতে পারে।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা