নিজস্ব প্রতিনিধি, দিল্লি – দিওয়ালির আগে দূষণের থাবা রাজধানীতে। ‘খারাপ’ ক্যাটাগরিতে রয়েছে দিল্লির দূষণের মাত্রা। দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই ২৫০-র বেশি। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
CPCB-র তথ্য অনুসারে, ১৪ অক্টোবর থেকে ক্রমশ বাড়ছে দিল্লির বিভিন্ন এলাকার দূষণের মাত্রা। শনিবার সকাল থেকে দিল্লির বিভিন্ন অঞ্চলে দৃশ্যমানতা কমেছে। আনন্দ বিহারে দূষণের মাত্রা ৩৮৪, ওয়াজিরপুরে ৩৫৯, জাহাঙ্গিরপুরী ৩০৭, সিরি ফোর্ট ৩০৩। যা রয়েছে ‘অত্যন্ত খারাপ’ ক্যাটাগরিতে।
অন্যদিকে গত বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, “সবুজ বাজি ফাটানোর সময়সীমা সকাল ৬টা থেকে ৮টা এবং সন্ধ্যা ৮টা থেকে ১০টা। যাঁরা এই নিয়ম লঙ্ঘন করবেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।“
৪ মাস আগে আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। প্রতি বছর দিওয়ালির সময় দিল্লিতে দূষণের পরিমাণ ব্যাপক ভাবে বেড়ে যায়। এর জেরে দিল্লি-এনসিআরে সবুজ বাজিতে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। অবশেষে দিল্লিতে সময়সীমা বেঁধে দিয়ে সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...